Tuesday, January 17, 2017

পরমাণু সমঝোতা ধ্বংস করবেন না : ট্রাম্পকে ওবামা

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল না করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরমাণু সমঝোতা সইয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে ওবামা বলেছেন, আন্তর্জাতিকভাবে আলোচিত এ চুক্তি লঙ্ঘন করা ঠিক হবে না। বারাক ওবামা সোমবার এক বিবৃতিতে বলেন, “আমেরিকাকে অবশ্যই মনে রাখতে হবে যে,
বহু বছর প্রচেষ্টা চালানোর পর এ সমঝোতা সই হয়েছে যাতে প্রতিনিধিত্ব করছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ; এটা শুধু ইরান ও আমেরিকার মধ্যকার চুক্তি নয়। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে পরমাণু সমঝোতাকে অবশ্যই বিকল্প ব্যবস্থার পদক্ষেপ হিসেবে দেখা উচিত। উল্লেখ্য, কয়েক মাস গভীর আলোচনার পর ২০১৫ সালের ১৪ জানুয়ারি ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে সমঝোতা সই করে। তবে ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করার হুমকি দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment