সম্প্রতি
মুক্তি পেয়েছে ছবি ‘যে গল্পে ভালোবাসা নেই’। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়
করেছেন অভিনেতা ফিরোজ শাহী। প্রেক্ষাগৃহে তার অভিনীত ছবিটি কেমন চলছে এবং
দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে এসব বিষয় ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে
আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*প্রেক্ষাগৃহে কেমন যাচ্ছে যে গল্পে ভালোবাসা নেই?
**ছাপ্পান্নটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর কোনো প্রেক্ষাগৃহ থেকেই অভিযোগ আসেনি। হল মালিকরাও বলছেন দর্শক টানছে ছবিটি। আমি রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের ভালোই রেসপন্স দেখলাম। বিশেষ করে দর্শকরা গল্পের অনেক প্রশংসা করছেন।
*এ সময় যেসব ছবি নির্মিত হচ্ছে কিংবা মুক্তি পাচ্ছে সেগুলোর গল্প নিয়ে কিন্তু দর্শকদের অভিযোগ অনেক... ...
**এ বিষয়টি ছবি নির্মাণের শুরু থেকেই আমার মাথায় ছিল। আমার প্রথম ভাবনা ছিল, একটি ভালো গল্প থাকতে হবে ছবিতে। তারপর নির্মাণশৈলী। আমার এ ছবিতে দুটোই আছে। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি দর্শকদের মনের মতো কাজ করার।
*ছবিতে দর্শক ধরে রাখার কী বিশেষত্ব রয়েছে?
**ছবিটির মূল চালিকাশক্তি হচ্ছে গল্প। দারুণ একটি সামাজিক গল্পের ছবি এটি। সিনেমা তো অনেক দেখি আমরা। তবে এ ছবিতে বহুমাত্রিক ভিন্নতা পাবেন দর্শক। এই ভিন্নতার মধ্যে গল্পের ভিন্নতা, মেকিং, ফাইটিং, সাউন্ড অ্যাফেক্ট সব কিছুতেই। এ ছাড়াও ছবিটির গানগুলো দারুণ হয়েছে। ছবিটি দেখলেই প্রমাণ পাবেন দর্শকরা। এবং সেটা তারা দিচ্ছেনও। এ সময়ের অন্যান্য ছবির চেয়ে অনেক ভালো চলছে আমাদের এ ছবিটি। কথা দিচ্ছি, আমাদের পরবর্তী ছবিও গল্প, নির্মাণশৈলী এবং এ ছবির অভিজ্ঞতার নির্যাস নিয়েই তৈরি করব।
*এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী দিতি। তার সঙ্গে বিশেষ কোনো স্মৃতি রয়েছে?
**দিতি আপার সঙ্গে তো অনেক স্মৃতিই রয়েছে। কে জানত এটি হবে তার জীবনের শেষ ছবি। খুব খারাপ লাগছে, ছবিটি মুক্তি পেল অথচ তিনি দেখতে পারলেন না। তাই দিতি আপার প্রতি সম্মান জানিয়ে তাকেই উৎসর্গ করে ছবিটি মুক্তি দিয়েছি।
*পরবর্তী ছবি কবে নাগাদ আসবে?
**নতুন আরও একটি ছবির নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই ঘোষণা দেব।

No comments:
Post a Comment