Monday, January 2, 2017

কুয়াশায় শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরী চলাচল বন্ধ

ফের ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ রয়েছে। রোববার দিবাগত ১১টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ফেরী,লঞ্চ,স্পীডবোটসহ সকল নৌচলাচল বন্ধ রয়েছে।পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হবে বলে জানা গেছে। এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের বহনকারী ফেরী ক্যামেলিয়াসহ মোট ৯টি ফেরী নোঙরে ছিল।অপরদিকে ফুললোড অবস্থায় যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ফেরীঘাটে ১টি ও কাওড়াকান্দি ঘাটে ১টি ফেরীসহ মোট ২টি ফেরী পন্টুনে ভেড়ানো থাকে।এতে কওে সকালে শিমুলিয়া ফেরীঘাটে প্রায় সাড়ে ৩শত যানবাহন পারপারের অপেক্ষায় থাকায় নৌরুটের মাঝপদ্মায় ও ঘাটে ঘাটে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা।  এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল সকাল ৮টায় শিমুলিয়া ঘাটে আড়াই শত পণ্যবাহী ট্রাকসহ সব মিলিয়ে সাড়ে ৩শত যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন।
বিআইডব্লিউটিসির সূত্রে জানা গেছে ,গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ছে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের নৌচলাচল।এতে করে চরম বিঘিœত হচ্ছে এ রুটের ফেরী,লঞ্চ,স্পীডবোটসহ সকল নৌচলাচল।প্রকৃতির কাছে অসহায় পদ্মা পারাপারের যাত্রীরা যেন নিত্য দুর্ভোগের সঙ্গী।এদিকে শনিবার নৌরুটে দীর্ঘ পোনে ৭ঘন্টা ,শুক্রবার দীর্ঘ ৯ ঘন্টাসহ প্রায় প্রতিদিনই ফেরী সার্ভিস বন্ধ ছিল।এতে করে ফেরীঘাটে নিত্য যানজটে ঘন্টার পর ঘন্টা পদ্মা পারাপারের যাত্রীরা নৌরুটের মাঝপদ্মায় ও ঘাটে ঘাটে চরম দুর্ভোগে পড়ছেন। শিমুলিয়া বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন জানান,রোববার দিবাগত ১১টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ফেরী সার্ভিস বন্ধ রয়েছে।নৌরুটের পুরো এলাকা কুয়াশার চাঁদরে এতটাই ঢাকা পড়ে যে এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১ফুট অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছে না।তাই দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরী চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেরী চালকরা। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হবে।

No comments:

Post a Comment