Monday, January 2, 2017

লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ আটক

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটকত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে চেয়ারম্যানের সরকারি বাস ভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিদেশী তৈরী একটি পিস্তল ও ৫রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: আরিফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যেই অস্ত্র ও আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

No comments:

Post a Comment