Sunday, January 8, 2017

ছয় ছিনতাইকারী আটক, ৯০ ল্যাপটপ উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক এবং চুরি যাওয়া ৯০টি ল্যাপটপ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে পল্টন, মিরপুর ও পান্থপথে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রোববার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রাজিব আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইয়ের একটি ঘটনা তদন্ত করতে গিয়ে মিরপুর, পল্টন ও পান্থপথ থেকে ছয় ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে কয়েকটি স্থান থেকে প্রায় ৯০টি ল্যাপটপ উদ্ধার করা হয়। তবে আটক হওয়া ছিনতাইকারীদের নাম-পরিচয় জানানো হয়নি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment