গাইবান্ধা-১
আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেফতার
ছয়জনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া
ব্যক্তিরা হলেন- ফরিদ উদ্দিন, হযরত আলী, সামিউল ইসলাম হাদিসুর রহমান,
জিয়াউর রহমান ও নবীউর রহমান। রোববার সকালে গাইবান্ধার অতিরিক্ত চিফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল আহসান ইউসুফের আদালতে তাদের তোলে সাত দিনের
রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের সাত দিন
করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা
থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে
কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আতিয়ার রহমান গ্রেফতার ছয়জনের প্রত্যেকের রিমান্ড নেয়ার বিষয়টি
নিশ্চিত করেছেন। এছাড়া তিনি বলেন, এমপি লিটন হত্যার ঘটনায় আহসান হাবিব ওরফে
কিলার মাসুদ নামে সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার
করা হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি।প্রসঙ্গত, গত বছরের ৩১
ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর
তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে
চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই
মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য মঞ্জুরুল ইসলাম
লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

No comments:
Post a Comment