চলতি
বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে
‘হজ প্যাকেজ, ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার হজ পালনে
প্যাকেজ-১ -এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ -এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা
খরচ করতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে
মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ
সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
গত হজের
তুলনায় প্যাকেজ-১ -এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ -এ বেড়েছে
১৪ হাজার ৪৫২ টাকা। গত হজে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৬০
হাজার ২৮ টাকা। অপরদিকে প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৪ হাজার ৯০৩
টাকা। এবার বাংলাদেশিদের হজ পালনে সর্বনিম্ন ব্যয় হবে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫
টাকা। একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন
দিয়েছে মন্ত্রিসভা। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১ সেপ্টেম্বর (৯ জিলহ্জ)
পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের
প্রাক-নিবন্ধন গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

No comments:
Post a Comment