সাতটি
মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর
পাকিস্তানকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস সিবিএস নিউজকে
দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প
পরবর্তী নিষেধাজ্ঞার তালিকায় পাকিস্তানকে রাখতে পারেন। অভিবাসন সীমিত করতে
গত শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ
অনুসারে, যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি চার মাস স্থগিত করা হয়।
আর ৯০ দিনের জন্য সিরিয়াসহ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন
সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর
নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে ট্রাম্পের এ নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা
করে দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। এরপর প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছেন নিউইয়র্কের
ব্রুকলিক ফেডারেল আদালত। পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা চান ইমরান এদিকে
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিবিদ ইমরান খান পাকিস্তানকে নিয়ে
ট্রাম্পের এ মনোভাবকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যেন
পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে পাকিস্তানিরা নিজেদের দেশে
নিজেদের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

No comments:
Post a Comment