Tuesday, January 31, 2017

সাত খুন : এবার আপিল তারেক সাঈদের

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নূর হোসেনের পর এবার খালাস চেয়ে আপিল করলেন মামলার অন্যতম আসামি র‌্যাব-১১’র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ।
আজ মঙ্গলবার আপিলের বিষয়টি জানিয়েছেন তারেক সাঈদের আইনজীবী আহসান উল্লাহ। এর আগে গতকাল সোমবার খালাস চেয়ে একই রায়ের বিরুদ্ধে আপিল করেন প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন। গত ১৬ জানুয়ারি চাঞ্চল্যকর এই মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে র‌্যাবের কিছু সদস্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে নির্মমভাবে খুন করার পরে লাশ শীতলক্ষ্যায় ডুবিয়ে দিয়েছিলেন।

No comments:

Post a Comment