দীর্ঘদিন
পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়েই দলে ফিরলেন ২০১৩ সালে ঘরের
মাঠে কিউই বধের অন্যতম নায়ক রুবেল হোসেন। মঙ্গলবার নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম
টি ২০তে তাসকিনকে বিশ্রাম দিয়ে তাকে দলে নেয়া হয়।
ফর্মে না থাকায় সর্বশেষ
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়েছিলেন তিনি। পেসার শহীদ ইনজুরিতে
না পড়লে হয়তো নিউজিল্যান্ড সফরেও আসা হতো না তার। ২০১৪ সালে ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেন রুবেল। এরপর
বাংলাদেশ খেলে ফেলেছে ১৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ।

No comments:
Post a Comment