নিউজিল্যান্ডের
বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
৫.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে করেছে ৩০ রান। ইনিংসের ২য় ওভারে ইমরুল কায়েস
ব্যক্তিগত শূন্য রানে রনচির বলে হেনরিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন।
এসময় দলের রান ছিল ৫। এরআগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা।
ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৩-০ তে সিরিজ হেরেছে সফরকারীরা।
এই ম্যাচ দিয়ে টি২০-তে অভিষেক হচ্ছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের।
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

No comments:
Post a Comment