Tuesday, January 3, 2017

সাকিবের পর মোসাদ্দেকের বিদায়

সাকিব আল হাসানের পর বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন। সান্তনারের বলে এন্ডারসনের হাতে ধরা পড়েন তিনি। ১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ১১৩ রান। এরআগে নিউল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের ২য় ওভারেই অপেনার ইমরুল কায়েস ব্যক্তিগত শূন্য রানে রনচির বলে হেনরিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন। এসময় দলের রান ছিল ৫। এরপর তামিম ইকবাল এবং সাব্বির রহমান ইনিংস মেরামতের চেষ্টা করেন।
কিন্তু দলীয় ২৮ রানের মাথায় তামিম ইকবাল ব্যক্তিগত ১১ রানে আউট হন। বেন হুইলারের শিকার হন তিনি। দলের ৬ষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত ফার্গুসন। টানা দুই বলে তিনি তুলে নেন সাব্বির রহমান ও সৌম্য সরকারের উইকেট। তখন দলের রান ৩০ রান। এরপরে সাকিব আল হাসান দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন। সাকিব এবং মাহমুদুল্লাহ পঞ্চম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন। দলীয় ৬৭ রানে গ্রান্ডমির বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন সাকিব। এরআগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা। ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৩-০ তে সিরিজ হেরেছে সফরকারীরা। এই ম্যাচ দিয়ে টি২০-তে অভিষেক হচ্ছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের।  
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও  রুবেল হোসেন।

No comments:

Post a Comment