ব্যর্থতা
যেন পিছু ছাড়ছে না। ২০১৬ সালটা যেন তার জন্য একটা অভিশপ্ত বছর। অবস্থা
দৃষ্টে মনে হচ্ছে কোনো এক অভিশাপে যেন ব্যাটিং করাই ভুলে গেছেন তিনি। সৌম্য
সরকার ব্যর্থতার সেই ধারাবাহিকতার স্বাক্ষরই রেখে যাচ্ছেন নিউজিল্যান্ড
সফরে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে চরম হতাশ করেন
সৌম্য। এর জের ধরে পরের দুই ওয়ানডেতে আর দলে জায়গা পাননি। টি২০ সিরিজের আগে
অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুনিয়েছিলেন আশার বাণী।
সে অনুযায়ী
মঙ্গলবার টি২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেন সৌম্য। তবে যে লাউ সেই কদু
টাইপ অবস্থা। মাঠে নেমে প্রথম বলেই ললিপপ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন
তিনি। ফার্গুসনের বলে এমনভাবে তিনি ক্যাচ তুলে দিলেন, যেন অ্যান্ডারসনকে
তিনি ক্যাচ প্র্যাক্টিস করাচ্ছিলেন। তবে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড
একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিল তার
ব্যাট। অথচ ২০১৫ সালটা সৌম্য সরকারের জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে নামলেই
রানের ফোয়ারা ছুটতো তার ব্যাটে। গত এক বছর হলো ফর্মে নেই। তবুও ওয়ানডেতে
তার ব্যাটিং গড় ৪০। এছাড়া স্ট্রাইক রেটও একশোর কাছাকাছি। কোনো বাংলাদেশী
ক্রিকেটারের একসঙ্গে এমন স্ট্রাইক রেট ও ব্যাটিং গড় নেই। শুধু বাংলাদেশের
নয়, এমন স্ট্রাইক রেট ও ব্যাটিং গড় বিশ্বের অন্যদেশগুলোর খুব কম
ক্রিকেটারেরই আছে।

No comments:
Post a Comment