Sunday, January 22, 2017

তরুণীর মামলায় গ্রেফতার সানি

বাংলাদেশ জাতীয় দলের বাম-হাতি স্পিনার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, চার-পাঁচ দিন আগে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, সানি দীর্ঘদিন ধরে ওই তরুণীর নোংরা ছবি প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে। অবশ্য গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদে সানি বিষয়টি স্বীকার করে কোনো তথ্য দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে চাননি ওসি।

No comments:

Post a Comment