রাজধানীর
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তার নাম আসিফ (১৮)। তিনি
গ্যারেজ মিস্ত্রি ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জেনেভা
ক্যাম্প এলাকায় পাশের গ্যারেজের লোকজনের সাথে বিতন্ডার জের ধরে তাকে
ছুকিকাঘাত করা হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মোহাম্মদপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আসিফ জেনেভা ক্যাম্পেই পরিবারের
সঙ্গে থাকতেন। তিনি স্থানীয় একটি গাড়ির গ্যারেজে কাজ করেন। কিছুদিন আগে
গ্যারেজের পার্টস চুরি হওয়ার পর থেকে পাশের গ্যারেজের শ্রমিক শমসের ও
মুন্নার সঙ্গে তার বাক-বিতন্ডা হয়। এর জের ধরে গতরাতে শমসের ও মুন্না
আসিফকে অ্যালোপাতারি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে
হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

No comments:
Post a Comment