ইন্দোনেশিয়ার
রাজধানী জাকার্তার কাছে পর্যটকবাহী একটি নৌকায় আগুন ধরে যাওয়ার ঘটনায়
পাঁচজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। রোববার সকালে জাকার্তার দক্ষিণে অ্যাংকে
নদীতে এ ঘটনা ঘটে। থাউজেন্ড আইল্যান্ড পুলিশের মুখপাত্র ফেরি বুদিহার্সো
বলেন,
উত্তর জাকার্তার মুরারা আংকে বন্দর থেকে উত্তরাঞ্চলীয় পর্যটন গন্তব্য
টিডুং দ্বীপে যাওয়ার পথে জাহরো এক্সপ্রেস নামের নৌকাটিতে আগুন ধরে যায়।
সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা নৌকাটি আগুন লাগার খবর পান বলে
জানান বুদিহার্সো। তিনি জানান, নৌকাটির ইঞ্জিনটিতে শর্ট সার্কিটের কারণে
আগুন ধরে যায়। এদিকে জাকার্তার তল্লাসি এবং উদ্ধার সংস্থার প্রধান হেন্দ্রা
সুদিরমান বলেছেন,এরই মধ্যে ৯৮জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment