Wednesday, January 18, 2017

দেশে ফিরলেন রোমানা

দীর্ঘ চার বছর পর দেশে ফিরলেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রোমানা। বিয়ে করে দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করছিলেন। চলতি সপ্তাহে তিনি দেশে ফিরেছেন। তবে এখনও মিডিয়ার মুখোমুখি হননি এ অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিডিয়ায় ফের নিয়মিত হওয়ার ইচ্ছে নিয়েই এবার তার দেশে ফেরা। তবে ঠিক কতদিন তিনি দেশে থাকবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। সূত্র জানিয়েছে, আমেরিকায় আর থাকতে চাচ্ছেন না রোমানা। দেশের মিডিয়ার প্রতি এখনও তিনি টান অনুভব করেন। তাই এবারের লক্ষ্য মিডিয়ায় নিয়মিত হওয়া। প্রসঙ্গত, আমেরিকায় যাওয়ার আগে নাটকে নিয়মিত অভিনয় করেছেন রোমানা। কয়েকটি ছবিতেও তাকে দেখা গেছে।

No comments:

Post a Comment