কয়েক
মাস ধরেই শুটিং সেটের বাইরে অবস্থান করছেন কারিনা কাপুর। মাতৃত্বের স্বাদ
নেয়ার জন্যই এ বিরতি তার। যা ইতিমধ্যেই পূরণ হয়েছে। একজন নারী হিসেবে
সর্বোচ্চ উপহারটিই তিনি পেয়েছেন। ২০ ডিসেম্বর পুত্রসন্তান জন্ম দেন
কারিনা। সন্তানের নাম রাখা হয় তৈমুর আলি খান পাতৌদি।
বর্তমানে কোলজুড়ে আসা
বাবুকে নিয়েই দিন কাটছে তার। তবে শুটিং ছেড়ে দূরে থাকাটা মোটেও ভালো লাগছে
না কারিনার। তাই ফেব্র“য়ারিতেই সিনেমায় ফেরার ঘোষণা দিলেন তিনি। রিয়া
কাপুরের ‘ভীরে দ্য ওয়েডিং’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই আবার ক্যামেরার সামনে
হাঁটতে দেখা যাবে এ তারকাকে।

No comments:
Post a Comment