Monday, January 16, 2017

চলচ্চিত্রে শশী

শারমীন জোহা শশী। একক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সম্প্রতি ‘দাগ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসিম আহমেদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও বাকার বকুল। এতে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। ’৭১ সালে আমি অবিবাহিত থাকি।
সেসময় একজন রাজাকার আমাকে যৌন নিগ্রহের চেষ্টা করে। ১৯৮০ সালে এসে আমি নিজ ইচ্ছায় ওই রাজাকারকে বিয়ে করি এবং বাসর রাতে তাকে খুন করি। মাঝে আরও বেশকিছু ঘটনা রয়েছে। এভাবেই এগিয়ে গেছে আমার চরিত্রটি।’ সম্প্রতি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ডাবিংয়ের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

No comments:

Post a Comment