Monday, January 16, 2017

ভালো মানের কাজ হলে দর্শক অবশ্যই দেখেন

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরবর্তী সময়ে অভিনয় নৈপুণ্যে নাট্যজগতে নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। সাম্প্রতিক ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*নতুন একটি ধারাবাহিকের কথা শোনা যাচ্ছে ...
**বছরের সবটা সময় জুড়ে অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। তারপরও চেষ্টা করি খানিকটা বেছে কাজ করার। সম্প্রতি ‘ল্যাম্পপোস্ট’ শিরোনামে নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছি। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।
*নাটকটিতে আপনি কেমন চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন?
**একজন ডিভোর্সি মেয়ের চরিত্রে আমাকে অভিনয় করতে দেখা যাবে। যেখানে আমি ডিভোর্স হওয়ার পর নিজের বাবা-মায়ের সঙ্গে থাকি। আমাদের বাসার ভাড়াটিয়া কচি খন্দকার আমার সঙ্গে প্রেম করার সুযোগ খোঁজেন। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটে।
*চলতি কাজের কী খবর?
**বিভিন্ন চ্যানেলে আমার কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে। কিছু নাটকের শুটিং এখনও চলছে। কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। এর মধ্যে আছে সৈয়দ শাকিলের পরিচালনায় ‘সোনার শিকল’, অঞ্জন আইচের ‘অবাক দিন-রাত্রী’, সাগর জাহানের ‘হাটখোলা’।
*নাটকগুলোর দর্শকপ্রাপ্তি কেমন?
**এত বিপত্তির মাঝে দর্শকদের জন্যই আমাদের শিল্পীদের কাজ করা। যদিও এখন নানা কারণে অনেকেই নাটক দেখেন না। কিন্তু আমি মনে করি ভালোমানের কাজ হলে টিভিতে না হলেও কোনো না কোনোভাবে দর্শকের কাছে সেটি পৌঁছায়। সব কাজে সমান সাড়া পাওয়া যায় না। তবে বিভিন্ন মাধ্যমে অভিনয়ের জন্য প্রশংসা পাই অনেক।
*উপস্থাপনায় নিয়মিত দেখা যাচ্ছে না কেন?
**উপস্থাপনা ভালো লাগার জায়গা। কিন্তু পেশা হিসেবে আমি এ কাজটি নেব না। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করি। বছরে যে কয়েকটি অনুষ্ঠান করার সুযোগ পাই সেগুলো হাতছাড়া করতে চাই না। য় সাদিয়া ন্যান্সী

No comments:

Post a Comment