টিভি
পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর। শুধু অভিনেতাই নন, একজন সফল
পরিচালকও তিনি। টিভি পর্দার বাইরেও চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের বিপরীতে
অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পেয়েছেন
জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য নতুন বছরে নতুন উদ্যোগ নিয়েছেন এ
তারকা। আপাতত পরিচালনাকে গুডবাই জানিয়ে অভিনয়েই নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন
তিনি। কারণ এখন প্রায় হাফডজন ধারাবাহিকের শুটিং নিয়েই সময় পেরিয়ে যাচ্ছে
তার।
এর মধ্যে এটিএন বাংলায় রেজওয়ান খানের রচনা কায়সার আহমেদের ‘রুপালি
প্রান্তর’, মারুফ মিঠুর একুশে টিভিতে মারুফ মিঠুর ‘বউ বকা দেয়’, বৈশাখী
টিভিতে ‘চাপাবাজ’, এশিয়ান টিভিতে তাজু কামরুলের ‘ভালোলাগা ভালোবাসা নয়’,
এনটিভিতে এজাজ মুন্নার ‘আস্থা’, এটিএন বাংলায় মোহন খানের ‘নীড় খোঁজে
গাঙ্চিল’ প্রতিটি নাটকেই আলাদা চরিত্রে দেখা যাবে হাসান জাহাঙ্গীরকে। এ
প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ধারবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি।
প্রতিটি নাটকেই নতুন রূপে আমাকে দেখতে পাবেন দর্শক। পাশাপাশি
ধারাবাহিক-গুলোর গল্পও চমৎকার। আশা করি প্রতিটি ধারাবাহিকই দর্শকদের কাছে
জনপ্রিয়তা পাবে।’

No comments:
Post a Comment