মুক্তির
মিছিলে রয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত ছবি ‘হঠাৎ দেখা’। ইমপ্রেস
টেলিফিল্ম ও কলকাতার রেশমী পিকচার্সের ব্যানারে এ ছবিটির কাজ গত বছর
সম্পন্ন হয়েছে। এতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কলকাতার দেবশ্রী রায় প্রধান
দুইটি চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি এ ছবিটি সেন্সরে জমা পড়েছে। এ বিষয়ে
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে এ
ছবি নির্মাণ করা হয়েছে। কাজটি খুব ভালো হয়েছে।
২৫ বৈশাখ এটি মুক্তি পাবে।
আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের
শাহাদাৎ হেসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্র। এছাড়াও এতে অন্য চরিত্রে
অভিনয় করেছেন বাংলাদেশের মুনিরা মিঠু, কলকাতার সাহেব ভট্টাচার্য, শংকর
চক্রবর্তী প্রমুখ। এতে দুইটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
ও মনোময় ভট্টাচার্য।

No comments:
Post a Comment