ঢাকার
শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত উপস্থাপিকা হচ্ছেন লাক্স তারকা আমব্রিন। শুধু
উপস্থাপনা নয় অভিনয় এবং মডেলিংয়েও জনপ্রিয়তা তার। বাংলাদেশ প্রিমিয়ার
লীগের (বিপিএল) দুই আসর উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসা আমব্রিন এখন সময়
কাটাচ্ছেন সুদূর কানাডা ও আমেরিকায়। সেখানে কোনো কাজে নয়, নিজের রিফ্রিশের
জন্যই পরিবারের সঙ্গে তার এ ভ্রমণ। আত্মীয় আর পরিবারের লোকদের সঙ্গে চষে
বেড়াচ্ছেন টরেন্টো, লেকশোর, হার্বার ফ্রন্ট, ডাউনটাউনসহ মনোমুগ্ধকর শহর।
সম্প্রতি নায়াগ্রায় জলপ্রপাত ঘুরে আসার ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
এর পর যুগান্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। জানতে চাওয়া হয়
ভ্রমণের উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, ‘টানা কাজ করতে করতে কেমন যেন হাঁপিয়ে
উঠেছিলাম। তাই ব্রেক নিয়ে কানাডায় ঘুরতে এসেছি। আমার সঙ্গে আমার মা ও ভাই
আছেন। সবাইকে নিয়ে সুন্দর স্থানগুলো দেখছি। দারুণ উপভোগ্য লাগছে সময়টা।’
তবে এত ভালোলাগার মাঝেও দেশের মানুষ ও তার ভক্তদের মিস করছেন বলে জানিয়েছেন
এ তারকা। কানাডা থেকে আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন
আমব্রিন। ফিরেই আবার অভিনয় আর উপস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এ
বিপিএলকন্যা।

No comments:
Post a Comment