Monday, January 16, 2017

ইসালে সাওয়াবে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে ফুলতলীর পীরের ইসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে শিরনি সংগ্রহের সময় পদপিষ্ট হয়ে তারা মারা যান। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, দুইজনের মৃত্যুর খবর শুনেছি। তবে তিনি নিহতদের নাম জানাতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ফুলতলীর পীরের ইসালে সাওয়াব মাহফিলে শিরনি সংগ্রহের সময় পদপিষ্ট হয়ে ২০ জন গুরুতর আহত হন।
আহতদের সিলেটে নেয়ার পথে দুজন মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, গুরুতর আহতবস্থায় সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে মাহফিলে আগত লাখো মানুষের যানবাহনে রাস্তা প্রায় বন্ধ থাকায় আহতদের বহনকারী গাড়িটি সিলেটে পৌঁছাতে পারেনি। ফলে আহতদের কি হয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রোববার সকাল সাড়ে ১০টা থেকে ইসালে সওয়াব মাহফিল শুরু হয়। এতে লক্ষাধিক জনতার সমাবেশ ঘটে।

No comments:

Post a Comment