Thursday, January 19, 2017

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কুষ্টিয়ার আলামপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আমিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের ভাষ্যে, নিহত আমিরুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।
তিনি চরমপন্থী নেতা কসাই সিরাজের ছোট ভাই। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে ডাকাতির জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে- এমন গোপন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আমিরুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, কয়েক রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment