ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সেতু অংশের মহাসড়কে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার ভোর থেকে সেতু কর্তৃপক্ষ যান চলাচলের জন্য ছেড়ে দিলেও ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলাচল করছে। এর আগে শনিবার রাতে বেশ কয়েকবার সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই আবদুর রশিদ। তিনি জানান, ভোর রাত থেকে ধীর গতিতে যান চলাচল করছে। স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় সেতুর উভয় পাড়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment