গাজীপুরের
কালিয়াকৈর উপজেলায় রেল ক্রসিংয়ে একটি প্রাইভেটকার ওঠে গেলে কলকাতাগামী
'মৈত্রী এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। রোববার
সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর
থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়দেবপুর রেল
পুলিশের এসআই দাদন মিয়া জানান, সকালে কালিয়াকৈরের গোলালবাথান এলাকায়
কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই
পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতদের উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ
স্বাভাবিক হবে। তাৎক্ষণিকভাবে নিতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment