খাগড়াছড়ির
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মুক্তির দাবিতে খাগড়াছড়িতে
সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
চলছে। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। সকাল সাড়ে
৭টার দিকে মানিকছড়িতে একটি মালবোঝাই ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয়ার ঘটনা
ঘটে। তবে কোনও হতাহত হয়নি বলে জানান, মানিকছড়ি থানার ওসি আবদুর রকিব। জেলা
শহরে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে । তবে দূরপাল্লার কোনও যানাবাহন
ছেড়ে যায়নি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি
গন্তব্যস্থলে পৌঁছেছে।
এদিকে লক্ষ্মীছড়িতে সড়ক অবরোধের প্রভাব পড়েছে কিছুটা বেশি। লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মংহলাপাড়া ও সাঁওতালপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তা সরিয়ে দিলে মোটরসাইকেল চলাচল শুরু হয়। সুপার জ্যোতি চাকমা মুক্তির সংগ্রাম কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা শহর থেকে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভিতরে কিছু কিছু বেটরি চালিত অটো (টমটম) চলাচল করছে। খাগড়ছড়ির অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, অবরোধের কারণে এখনো পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে এ অরোধের ডাক দেয় সুপারজ্যোতি মুক্তি সংগ্রাম কমিটি। এছাড়া লক্ষীছড়ি বাজার অনিদিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয় এ কমিটি। উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে লক্ষীছড়ি উপজেলায় একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সুপার জ্যোতি চাকমাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলে আছেন। তার বিরুদ্ধে লক্ষীছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে।

No comments:
Post a Comment