পাবনার
ঈশ্বরদীতে পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা গেছেন মাছ বিক্রেতা মুকুল
মুন্সী (৩৭)। মঙ্গলবার দিবাগত রাত বারটায় দমকল বাহিনী তার লাশ পৌরসভার ৫নং
ওয়ার্ডের শেষ প্রান্তে ভুতেরগাড়ি ভাটাপাড়ার একটি দীঘি থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মুকুল কয়েকজন বন্ধুসহ দীঘির পাড়ে বসে
তাড়ি সেবন করছিল।
এ সময় সিভিলে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত
হলে বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেও মুকুল পা পিছলে দীঘিতে পড়ে যায়। সাঁতার না
জানা মুকুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে গ্রামের দু’জন পানিতে নেমে
খোঁজার চেষ্টা করে। রাতের অন্ধকারে তারা মুকুলকে পাননি। ততক্ষণে মুকুল
গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় ঈশ্বরদী ও রাজশাহীর দমকল বাহিনীকে খবর দিলে
তারা এসে রাত ১২টায় মুকুলের মৃতদেহ উদ্ধার করে। এদিকে মুকুলের আত্মীয় জনিকে
থানায় ডেকে এনে সে মাদক বিক্রেতা ছিল এবং পুলিশের গ্রেফতার এড়াতে মুকুল
পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে একটি লিখিত কাগজে জনির স্বাক্ষর নেয়া
হয়েছে। পুলিশ জানায়, লাশ রাতেই ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো
হয়েছে।

No comments:
Post a Comment