Sunday, January 22, 2017

পাকিস্তানের শেয়ারবাজারেও চীন

পাকিস্তানের সঙ্গে আরো বন্ধুত্বের বাঁধন শক্ত করছে চীন। পাকিস্তানের অর্থনৈতিক ভিত মজবুত করার নতুন উদ্যোগ নিয়েছে তারা। সেই লক্ষ্যেই এবার পাকিস্তানের শেয়ার বাজারে ঢুকে পড়ল চীন। চীনের একটি ফার্মের নেতৃত্বাধীন কনসর্টিয়াম পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ৪০ শতাংশ শেয়ার কিনে নিতে সম্মত হয়েছে। পাকিস্তান অর্থমন্ত্রী ইশাক দারের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তিপত্র সই হয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন,
পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার পাকিস্তান ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করছে। চীনা ফার্মের পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের ফলে দু’দেশই উপকৃত হবে বলে আশাপ্রকাশ করেছেন দার। পাকিস্তানের মাটিতে অর্থনৈতিক করিডর তৈরি করেছে চীন। সেই করিডরের নিরাপত্তায় পাকিস্তানের বন্দরে ভিড়েছে চীনা নৌবাহিনী। আরো বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ আসছে। পাকিস্তানের মাটিতে চীনের এভাবে অবস্থান নিঃসন্দেহে ভারতের চাপ বাড়িয়েছে কিছুটা হলেও। শুধু তাই নয়, এনএসজি ইস্যুসহ সবক্ষেত্রেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে বন্ধু চীন। সেখানে দাঁড়িয়ে এবার পাকিস্তানের শেয়ার বাজারেও এবার উপস্থিতি ঘোষণা চীনের।

No comments:

Post a Comment