Sunday, January 22, 2017

বাস-ট্রাকের মাঝে পড়ে প্রাণ হারালেন মা-ছেলে

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা হাইওয়ে থানার কাছে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। রোববার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কালুখালির মদাপুর ইউনিয়নের কালীবাড়ী গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান মা সাজেদা বেগম (৫০) ও ছেলে রাজ্জাক মন্ডল (৩৪)। নিহতরা পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া এলাকার হবিবর মন্ডলের স্ত্রী-ছেলে। নিহত আব্দুর রাজ্জাক পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের যুবদলের সেক্রেটারী এবং কীটনাশক ব্যবসায়ী। রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহী ওই মা-ছেলেকে সামনে থেকে ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দেয়। আর তখনই পাংশা থেকে চন্দনীগামী ইট ভর্তি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহফুজুর রহমান জানান,
‘সকালে মা-ছেলে মোটরসাইকেলযোগে তাদের নিজ বাড়ি থেকে রাজবাড়ী আদালতে যাবার জন্য বের হন। সকাল পৌনে ১০টার দিকে তারা রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কালীবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাস-ট্রাকের মাঝে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকবিহীন অবস্থায় ঘাতক বাস ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

No comments:

Post a Comment