খাগড়াছড়ি
জেলার লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে
নিরাপত্তা বাহিনী বাহিনী। রোববার দিনগত রাত ১ টায় নিজ বাসভবন থেকে তাকে আটক
করে যৌথ বাহিনীর একটি টিম। নিরাপত্তা বাহিনী ও খাগড়াছড়ি থানা সূত্র এ খবর
নিশ্চিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অবৈধ অস্ত্র ব্যবহার করে
তার সমর্থিত পার্টির পক্ষে এলাকাবাসীকে দীর্ঘদিন ভয়ভীতি দেখিয়ে আসছে।
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা নিজস্ব অবৈধ অস্ত্রটি তার
বাসভবনে রেখেছেন এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিনগত
রাত ১ টার দিকে যৌথবাহিনীর একটি দল তার বাসভবনে অভিযান চালায়। যৌথ বাহিনীর
অভিযানে প্রথম দিকে লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা তার
সরকারী বাসভবনের দরজা খুলতে চায়নি। ১ ঘন্টা পর দরজা খুললে নিরাপত্তা
বাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তিনি ঘরের ছাদের কার্নিশ
থেকে লুকানো ১ টি ম্যাগজিন ৫ রাউন্ড তাজা গুলিসহ আমেরিকার তৈরি ১ ফাইভ
স্টার পিস্তল জমা দেয়। অস্ত্রটির কোনো বৈধ কাগজ না থাকায় অবৈধ অস্ত্র রাখার
দায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। নিরাপত্তা বাহিনী সূত্র
জানিয়েছে, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা স্থানীয় আঞ্চলিক
সংগঠন ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত।
>>>মানবজমিন

No comments:
Post a Comment