Saturday, January 7, 2017

আবারো আন্দোলনে নামছে ইউনিয়ন পরিষদ সচিবরা

তিন দফা দাবি আদায়ে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আন্দোলনে নামছে ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন (বাপসা)।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্প্রসারিত মিলনায়তনে তিন দফা দাবি সারা দেশের ৪৫৩৬টি ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন-বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ তিন দফা দাবি পাঠ করে শোনান। দাবিগুলি হচ্ছে- ইউপি সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান, বেতন ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদাণের ব্যবস্থাসহ ইউনিয়ন পরিষদ কর্মচারিদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিতকরণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির উপদেষ্টা রেজাউল করিম তুহিন, সভাপতি শেখ হাবিবুর রহমান, মহাসচিব মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মোমিন প্রমুখ।

No comments:

Post a Comment