Saturday, January 7, 2017

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জেএসডি'’র সংলাপ বিকাল চারটায়

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ শনিবার বিকালে বঙ্গভবনে যাচ্ছেন আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বিকাল ৪টায় এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এব্যাপারে নয়া দিগন্তকে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, গণতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় বিদ্যমান নৈরাজ্যের স্থায়ী অবসান করতে হবে। রাষ্ট্রপতির সাথে সংলাপে অনেকেই শুধুমাত্র এবারের নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা দিয়েছেন।
এতে সমস্যার সমাধান হবে না। পরপর্তী নির্বাচনের আগে এ সংকট আবারো দেখা দেবে। তাই জেএসডি’র পক্ষ থেকে এ সকল সমস্যার স্থায়ী সমাধানের প্রস্তাব দেবে। জানা গেছে, বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যাচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দ্দার, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার।

No comments:

Post a Comment