Tuesday, January 17, 2017

চার নেতা নিখোঁজের প্রতিবাদের সাদুল্যাপুরে গণবিক্ষোভ

৪ নেতা নিখোঁজের প্রতিবাদে গাইবান্ধার সাদুল্যাপুরে মানববন্ধন ও নলডাঙ্গায় ধর্মঘট চলছে। বেলা ১১টার নলডাঙ্গায় ধর্মঘট চলাকালীন ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ৪৫ মিনিট আটকে রাখে জনতা। পরে ১২টার দিকে ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার সকাল থেকে উপজেলার ভিন্ন এ দুই স্পটে চার নেতা নিখোঁজের প্রতিবাদের আন্দোলনে নামে বিক্ষুব্ধ জনতা।
এদিকে সাদুল্যাপুরে উপজেলা শহরে একই দাবিতে মানববন্ধন চলছে। নিখোঁজদের স্বজনদের দেয়া তথ্যমতে, গত ৯ জানুয়ারি নিখোঁজ হন যুবগলী নেতা সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক। পরদিন ১০ জানুয়ারি নলডাঙ্গা রেলগেট এলাকা থেকে নিখোঁজ হন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও ইউনিয়ন যুবদলের নেতা শফিকুল ইসলাম শাপলা। এ ঘটনায় গত ১১ জানুয়ারি নিখোঁজ চারজনের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজের পর তাদের সন্ধান পেতে থানা ও প্রশাসনের বিভিন্ন যায়গায় যান পরিবারের সদস্যরা। তারা কেউ স্বীকার করছে না। এদিকে, এমপি লিটন হত্যার পর গাইবান্ধা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নজরদারির মধ্যে চারজন নিখোঁজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা। তবে পুলিশ কর্মকর্তার দাবি, নিখোঁজদের খুঁজে বের করতে সচেষ্ট তারা।

No comments:

Post a Comment