বিমানটি
উড্ডয়নের আর মাত্র কিছু সময় বাকি। কিন্তু পাইলটের অদ্ভুত আচার আচরণে
সন্দেহ হলো এয়ারলাইন কর্মীদের। এর কিছুক্ষণ পরেই জ্ঞান হারালেন পাইলট! না,
তিনি অসুস্থ নয়, মদ্যপ অবস্থায় ছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
বিমানটিতে তখন শতাধিক যাত্রী ছিলেন।
পরে অপর একজন পাইলটকে ওই প্লেনটি
চালিয়ে মেক্সিকো নিয়ে যেতে হয়। মিরোস্লাভ গ্রোনিচ নামের ওই ব্যক্তি
শ্লোভাকিয়ার নাগরিক বলে জানা গেছে। গ্রেফতারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী
ওই ব্যক্তির শরীরে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি
পাওয়া গেছে। পুলিশের একজন মুখপাত্র পল স্টেসি বলেছেন, খারাপ কিছু ঘটার সব
রকম আশঙ্কা ছিল। তিনি আরো বলেছেন, ওই পাইলটকে এখন আর কোন ফ্লাইট পরিচালনা
করতে দেয়া হবে না।
সূত্র : বিবিসি
সূত্র : বিবিসি

No comments:
Post a Comment