Sunday, January 8, 2017

এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন মিসবাহ

সিডনিতে তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২২০ রানে বিধ্বস্ত হয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান। পুরো সিরিজে আগের দুই ম্যাচের মতই সিডনিতেও পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক। এর মধ্যে পাকিস্তানী অভিজ্ঞ অধিনায়ক মিসবাহ-উল-হকের পারফরমেন্স ছিল সত্যিই হতাশাজনক। এই নিয়ে দুই ম্যাচে দ্বিতীয়বারের মত বাজে শট খেলে আউট হয়েছেন মিসবাহ।
পুরো সিরিজে ১২.৬৬ গড়ে মিসবাহ করেছেন মাত্র ৭৬ রান। এই নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১২ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল পাকিস্তান। আর এই ব্যর্থতায় গুঞ্জন ছিল মিসবাহ হয়তবা অবসরের বিষয়ে কিছু চিন্তা করছেন। আগামী মার্চ-এপিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সে কারণেই ৪২ বছর বয়সী মিসবাহ মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য তার হাতে এখনো কিছু সময় বাকি আছে। টেস্ট ক্রিকেট ছাড়াও পাকিস্তান সুপার লীগে (পিএসএল) মিসবাহ ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিচ্ছেন। এ সম্পর্কে মিসবাহ বলেছেন, ভবিষ্যত সম্পর্কে বলতে গেলে একটি কথাই বলবো এখনো কিছু সময় বাকি রয়েছে। আমরা পাকিস্তানে ফিরে গিয়ে কিছু সময় বিশ্রামে থাকবো। এই সময়ে ওয়ানডে সিরিজ রয়েছে। এরপরপরই রয়েছে পিএসএল যেখানে আমি বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্বে আছি।
সে কারণেই আমি মনে করি অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। মিসবাহ আরো স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আর এসবই তার আত্মবিশ্বাসে চিড় ধরায়। তিনি বলেন, ক্রিকেটে আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি নিয়মিত রান পায় ও দলকে একটি ভালো শুরু এনে দেয় তবে পুরো ম্যাচটা তার এবং তার দলের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু নতুন কন্ডিশনে খেলতে এসে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিউজিল্যান্ডের পিচেও বেশ টার্ন আছে। আমি মনে করি আত্মবিশ্বাসে ঘাটতি শেষ পর্যন্ত সিরিজে প্রভাব ফেলেছে। এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮ রানে পরাজিত হওয়ার পরে মিসবাহ বলেছিলেন তিনি তার ভবিষ্যত নিয়ে এখানো অনিশ্চয়তা রয়েছেন।

No comments:

Post a Comment