Sunday, January 8, 2017

মার্চের আগে অভিনয় করা সম্ভব হবে না

* শিগগিরই দুটি ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে...
** এখনও কোনো ছবিতে অভিনয় করার কথা কোনো গণমাধ্যমকে বলিনি। অনেকে জিজ্ঞেস না করেই দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি এ ধরনের খবর প্রকাশ করেছেন।
* তার মানে আপনি ডিপজলের প্রযোজনায় নির্মিত মেঘলা ও এক কোটি টাকা ছবিত চুক্তিবদ্ধ হননি?
** সবাই জানেন গত নভেম্বরে আমি দ্বিতীয় সন্তানের মা হয়েছি। তাই ছবিতে অভিনয়ের জন্য শারীরিকভাবে যেমন সুস্থতা প্রয়োজন ততটা আমি নই। এ পরিস্থিতিতে ডিপজল ভাই প্রস্তাব দেয়ার পরও কাজ করতে পারছি না। বিষয়টি আমি বিনয়ের সঙ্গেই ডিপজল ভাইকে জানিয়েছি। আগামী মার্চের আগে ক্যামেরার সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়।
* পরবর্তী ছবিগুলোতে কি আপনাকে দেখা যাবে?
** ডিপজল ভাইকে আমি সেটিই বলেছি। মার্চের পর থেকে ছবি নির্মাণ করলে সেগুলোতে অভিনয় করতে পারব। যদি তিনি সুযোগ দেন তাহলে অবশ্যই আবারও সিনেমায় দেখা যাবে আমাকে।
* স্বামী-সংসারের পরও অভিনয়ে নিয়মিত হতে পারবেন কি?
** অভিনয়ের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কখনও কোনো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। পরিবারের সমর্থন ও সহযোগিতা থাকায় এখনও অভিনয় করতে পারছি। অনিন্দ্য মামুন

No comments:

Post a Comment