Saturday, January 14, 2017

সেনবাগ যুবদলে মহিন সভাপতি দুলাল সেক্রেটারী

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলে দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ মহিন উদ্দিন মহিনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন দুলালকে সেক্রেটারী ,আরমান হোসেন সুমন সাংগঠনিক সম্পাদক, মোঃ লিটনকে সহ-সভাপতি এবং মোঃ ইয়াছিনকে যুগ্ম সম্পাদক করে প্রাথমিক ভাবে ৫ সদস্য বিশিষ্ট্য প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। বাকী কমিটি শিগ্রই ঘোষনা করা হবে বলে জানাগেছে।
যুবদলের সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সেনবাগের সাবেক এমপি জয়নুল আবদিন ফারুকের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামস্থ বাড়িতে যুবদলের বিদায়ী সভাপতি আবুল বাহার বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-নোয়াখালী-২(সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য,সাবেক বিরোধীদরীয় চীফহুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেত্রেটারী ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা যুবদল সভাপতি মির্জা মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদল সভাপতি মোকারম হোসেন, সাধারণ সম্পাদক ইমান হোসেন,সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

No comments:

Post a Comment