Saturday, January 14, 2017

নাটোরে তিন জেএমবি সদস্য আটক

নাটোরে বিপুল পরিমান টাইম বোমা তৈরীর সরঞ্জাম, পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিনসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফজলুর রহমান ওরফে তাহের ওরফে রাজু (২৩) সহ তিনজনকে আটক করে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্যকে ফজলুর রহমান ওরফে তাহের ওরফে রাজুকে (২৩) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই জেএমবির সদস্যের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে সদর উপজেলার চাদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়ি যৌথভাবে অভিযান চালায় নাটোর এবং বগুড়া পুলিশ। এসময় জেএমবি সদস্য ফজলুল রহমানের বাড়ি থেকে ৪টা পিস্তল, ৬টি ম্যাগজিন,
১৭রাউন্ড গুলি এবং টাইম বোমা বানানোর বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় জেএমবি সদস্য ফজলুর রহমানকে। ফজলুর রহমান পেশায় একজন মোবাইল মেকানিক। আটক ফজলুর রহমান চাঁদপুর গ্রামের মোতালেব প্রামানিকের ছেলে। অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ঘটনার পর পরই রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এবং বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান তার সাথে ছিলেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। অভিযানের এক পর্যায়ে রাত ১২টার দিকে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম, ৪টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ সন্দেহভাজন ৩ জঙ্গিকে আটক করে তারা। এসময় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব ইস্তেমাকে সামনে রেখে জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় ডিআইজি।

No comments:

Post a Comment