Sunday, January 15, 2017

সেন্সরে শাকিব পাওলির সত্তা

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী পাওলি দাম। সাহসী আর বিতর্কিত দৃশ্যে অভিনয়ে তার জুড়ি মেলা ভার। ‘সত্তা’ নামের একটি ছবির মাধ্যমে এবার ঢাকাই ছবিতে অভিষেক হতে যাচ্ছে এ নায়িকার। সম্প্রতি ছবিটি সেন্সরে জমা পড়েছে বলে জানা গেছে। সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকরা দেখতে পারবেন ছবি। এতে পাওলির বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটি ২০১৪ সালের নভেম্বরে মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন কারণে ধীর গতিতে চলে ছবিটির শুটিং।
অবশেষে সব কাজ সম্পন্ন করে ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। শাকিব-পাওলি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ছবি নির্মিত হয়েছে। এতে ৭টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম। সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান।

No comments:

Post a Comment