Monday, January 16, 2017

খুলনায় কলেজ শিক্ষককে হত্যা করে ডাকাতি

খুলনা মহানগরীর শেরেবাংলা রোডের আমতলা এলাকায় কলেজ শিক্ষককে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শিক্ষকের নাম চিত্তরঞ্জন বাইন। রোববার দুপুর ২টার দিকে স্থানীয় ৫৯নং বাড়ির নিচতলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। চিত্তরঞ্জন জেলার ডুমুরিয়ার কৈয়াবাজার সংলগ্ন শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশের সূত্র জানায়, চিত্তরঞ্জনকে তার আত্মীয়রা ফোন করলে কল রিসিভ হচ্ছিল না।
রোববার বেলা ১১টার দিকে কয়েক আত্মীয় গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো, জানালার গ্রিল কাটা এবং ঘরের খাটে হাত-পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন পড়ে আছেন। শনিবার রাতে কোনো একসময় দস্যুরা চিত্তরঞ্জনকে হত্যা করে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। চিত্তরঞ্জন বাইনের আত্মীয় ঝর্ণা গোলদার বলেন, চিত্তরঞ্জনের স্ত্রী লাকি গোলদার তার দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শনকারী খুলনা সদর থানার এসআই তাপস কুমার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চিত্তরঞ্জনের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন বয়েছে। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

No comments:

Post a Comment