Monday, January 23, 2017

ক্যামেরুনে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সৈন্যসহ নিহত ৬

ক্যামেরুনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন জেনারেল, তিন শীর্ষ কর্মকর্তা ও দুইজন ক্রু। চাতারা নাইজেরিয়ার বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। রোববার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় আমরা জেনারেল জ্যাকব কোদজি ও একজন কর্নেলসহ আমাদের চার সদস্যকে হারিয়েছি।’ ওই কর্মকর্তা আরো জানান, উত্তর প্রান্তের বোগো অঞ্চল দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘তারা বোকো হারামের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ওয়াজা পার্কে একটি মিশনে ছিলেন।’ স্থানীয় সরকারের এক কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment