Tuesday, January 3, 2017

যমজ হলেও জন্মদিন ভিন্ন বছরে!

শিরোনামটি পড়ে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে। সেখানে যমজ কন্যাসন্তানের জন্ম দেন এক নারী। তবে তার সন্তানদের একজনের জন্ম ২০১৬ সালে হলেও অন্যজনের ২০১৭ সালে। এনবিসি সান ডিয়াগো ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিন্ন বছরে দুই সন্তানের জন্মের ব্যবধান কয়েক মিনিট মাত্র।
ক্যালিফোর্নিয়ার শার্প মেরি বার্চ হাসপাতালে তাদের জন্ম হয়। হাসপাতালের মুখপাত্র লরা হলোওয়ে বলেন, তাদের হাসপাতালে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৬ মিনিটে এক শিশুর জন্ম হয়। রাত ১২টার কয়েক মিনিট পর জন্ম হয় দ্বিতীয় শিশুর। জন্মসনদ অনুযায়ী, স্কারলেট অ্যানি নামে প্রথম শিশুটির জন্ম হয় রাত ১২টার আগে। এতে তার জন্মদিন হয় ৩১ ডিসেম্বর ২০১৬। আর ভার্জিনিয়া রোস নামে অন্য শিশুটির জন্মদিন হয় ১ জানুয়ারি ২০১৭ সালে।

No comments:

Post a Comment