বাংলাদেশের
সঙ্গীতের জগতে এক অনন্য নাম কাদেরী কিবরিয়া। দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন
করলেও শিল্পী বর্তমানে দেশে অবস্থান করছেন। নন্দিত এই শিল্পী ১৯৯০ সালে
শেষবার ঢাকার মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছিলেন। দীর্ঘ ২৭ বছর পর আবার তিনি
ঢাকার মঞ্চে গান গাইতে যাচ্ছেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে
তিনি আজ সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়।
তার এই একক
সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। এই আয়োজনের
উদ্বোধন করবেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। প্রধান অতিথি থাকবেন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বক্তব্য রাখবেন সংসদ সদস্য গোলাম ফারুক
প্রিন্স, শিল্পী সৈয়দ আবদুল হাদী, শাহীন সামাদ, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের
সমন্বয়ক আবদুল হাননান খান।

No comments:
Post a Comment