Tuesday, January 10, 2017

ইউরোপে সামরিক মহড়া বাড়াবে আমেরিকা

মার্কিন সেনাবাহিনী ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোতে সামরিক মহড়া বাড়ানোর পরিকল্পনা করছে। ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর উপপ্রধান এবং মার্কিন বিমান বাহিনীর লে. জেনারেল টিম রে এ কথা জানিয়েছেন। রাশিয়ার 'আগ্রাসন' মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হবে বলে দাবি করেন তিনি। জার্মানির একটি বন্দরে যখন শত শত মার্কিন ট্যাংক,
সামরিক ট্রাকসহ যুদ্ধ সরঞ্জাম নামছে তখন এ মন্তব্য করলেন টিম রে। রুশ সীমান্তের নিকটবর্তী দেশগুলোতে ন্যাটো মহড়ায় প্রায় চার হাজার মার্কিন সেনা অংশগ্রহণ করবে। এ সব মহড়ায় ২৮ হাজারের বেশি মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হবে। জার্মানির বন্দরে এ সব সামরিক সামরিক সরঞ্জাম খালাস করা হয়েছে। টিম রে দাবি করেন, রুশ আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ সব মহড়া হবে। পাশাপাশি মার্কিন মিত্রদের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং ইউরোপকে মুক্ত, স্বাধীন এবং সমৃদ্ধ রাখার লক্ষ্যও এ সব মহড়ার রয়েছে।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment