Saturday, January 28, 2017

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরিবর্তিত ইংল্যান্ড দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অপরিবর্তিত ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। ভারতের বিপক্ষে এই দলটিই সম্প্রতি ১-২ ব্যবধানে সিরিজে পরাজিত হয়েছে। এইউন মরগ্যানের নেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে। এর আগে দুটি অনুশীলন ম্যাচ রয়েছে। ভারত সফর করা দলটির থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে বাদ পড়েছেন এ্যালেক্স হেলস। কাটাকে দ্বিতীয় ওয়ানডেতে হাতের ইনজুরিতে আক্রান্ত হেলসকে বিশ্রাম দেয়া হয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পরে ইংল্যান্ড আবারো সীমিত ওভারের ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর মিশনে নিজেদের প্রস্তুত করা শুরু করেছে।
বিশেষ করে মরগ্যানের নেতৃত্বে চলতি বছরের শেষে ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভাল কিছু করে দেখানোর প্রত্যাশা এখন ইংলিশদের সামনে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক জেমস হোয়াইটেকার মনে করেন বর্তমানে ইংল্যান্ড ওয়ানডেতে বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পুরো দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। মরগ্যান ও কোচ ট্রেভর বেলিসের নেতৃত্বে বর্তমান দলটির ওপর নির্বাচকদের পূর্ণ আস্থা আছে। ভারতের বিপক্ষে সম্প্রতী ওয়ানডে সিরিজে পরাজিত ইংল্যান্ড দল আগামী ২২ ফেব্রুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। ২৫ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ওয়ার্নার পার্কে দুটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩ মার্চ এন্টিগাতে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলশিরা।
ইংল্যান্ড স্কোয়াড
এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন ব্যারিস্টো, জেক বল, স্যাম বিলিংস, জোস বাটলার, লিয়াম ডওসন, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

No comments:

Post a Comment