লম্বা
সফর শেষে আগামীকাল দেশে ফেরার বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। যে পথে
দেশ থেকে আসা, সেই রুটেই ফিরবে টাইগাররা। ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে
রাজধানী ঢাকায়।
এদিকে নিউজিল্যান্ডে লম্বা সময় কাটানোর পর দেশে ফিরেও
মোটেই বিশ্রাম মিলবে না ক্রিকেটদের। আগামী ২ ফেব্রুয়ারি ভারত যাত্রা। ৯
ফেব্রুয়ারি হায়দারাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ
শুরু। তার আগে ৩০ জানুয়ারি সব ক্রিকেটারকে অনুশীলনে ডাকা হয়েছে।

No comments:
Post a Comment