Wednesday, January 4, 2017

জাতীয় পার্টির নেতা বাবুলের ভাতিজাকে ছুরিকাঘাত

জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুলের ভাতিজা দীপু শিকদারকে (২৬) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন। এ বিষয়ে দীপু শিকদারের চাচা বাহাউদ্দিন বাবুল জানান, তার ভাতিজা দীপু আজমপুর থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। পথে দুর্বত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে দ্রুত দীপুকে উদ্ধার করে ১৩ নম্বর সেক্টরের লুবনা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই জাকির হোসেন জানান, বাহাউদ্দিন বাবুলের ছেলে শরিফুল ইসলাম টুটুল দীপুকে লুবনা হাসপালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। তিনি জানান, লুবনা হাসপাতাল থেকে দীপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও তার স্বজনেরা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করান।

No comments:

Post a Comment