সেনাবাহিনীতে
সংযোজিত 'এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের' পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন
হয়েছে। মঙ্গলবার কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অ্যাডহক এয়ার
ডিফেন্স মিসাইল রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এ পরীক্ষা চালানো হয়।
খবর বাসস'র।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 'এফএম-৯০ মিসাইল' সব ধরনের বিমান, ড্রোন এবং
ক্রুজ মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন ও
রাত্রিতে সমানভাবে কার্যকর। এ মিসাইল বড় আকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ
স্থাপনার আকাশ প্রতিরক্ষা প্রদানে সেনাবাহিনীর সক্ষমতাকে এক নতুন উচ্চতায়
উন্নীত করেছে।

No comments:
Post a Comment